Site icon Daily Dhaka Press

বারহাট্টায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (১০ মে) সকালে বারহাট্টা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা,শিক্ষামূলক সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান বারহাট্টা উপজেলা হলরুম অনুষ্ঠিত হয়।

এবারের জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি।” শিশুদের প্রতিভা বিকাশ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সৃজনশীল কাজে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানে প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কৃত করে উজ্জীবিত করার লক্ষ্যকে সামনে নিয়েই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়া হয়।

এরই ধারাবাহিকতায় বারহাট্টা উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান ও “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়ে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎসাহী ব্যক্তিবর্গের অংশগ্রহণে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের সুন্দর লেখা, চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠান; বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান, বারহাট্টা উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রহুল আমিন এবং প্রধান শিক্ষক মিজানুর রহমান বাবুল। এ সময় বণিক সমিতির সভাপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version