Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রাইব্যুনালে প্রতিবেদন: জুলাই ‘গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনা
    Lead

    ট্রাইব্যুনালে প্রতিবেদন: জুলাই ‘গণহত্যার নির্দেশদাতা’ শেখ হাসিনা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 12, 2025No Comments2 Mins Read

    ঢাকা : ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে প্রাণহানির ঘটনায় ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

    প্রতিবেদনে আওয়ামী লীগ সভাপতিকে ‘জুলাই গণহত্যার নির্দেশদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের নামও আছে। প্রতিবেদন পাওয়ার পর প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেছেন।

    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাইয়ে শুরু হওয়া আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। হাসিনা সরকারের পতনের পর হত্যার অভিযোগে বিভিন্ন থানায় ও আদালতে অসংখ্য মামলা হতে থাকে।

    গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ ৩৩৯টি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ১৪১ ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

    এর মধ্যে বেসামরিক ব্যক্তি ৭০ জন, পুলিশ ৬২ জন এবং সামরিক ৯ জন। তাদের মধ্যে ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৮৭ জন পলাতক রয়েছেন।

    এসব মামলায় শেখ হাসিনাসহ ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও তার সরকারের আট মন্ত্রীসহ আওয়ামী লীগ সরকার সংশ্লিষ্ট মোট ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতেও গত ১০ এপ্রিল আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে।

    জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ ডিসেম্বর দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

    গত ১৮ ফেব্রুয়ারি গণহত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত জানিয়ে গত ৯ মে তাজুল ইসলাম জানান, এটি জমা পড়বে ১২ মে।

    ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার চানখারপুলে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় করা অভিযোগের বিষয়ে গত ২১ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা পড়ে প্রসিকিউশনে। এটিই বর্তমান সরকারের আমলে করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলার প্রধান প্রতিবেদন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version