Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » র‍্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে কমিটি গঠন
    Lead

    র‍্যাবের নাম, পোশাক পরিবর্তন নিয়ে কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 12, 2025No Comments1 Min Read

    ঢাকা : র‍্যাব পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। র‍্যাবের নাম, পোশাক পরিবর্তনসহ সার্বিক বিষয়ে সুপারিশ দিতে একজন উপদেষ্টাসহ পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

    সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘র‍্যাব কী নামে হবে, এই নাম থাকবে কি না, এই পোশাক কিংবা সবকিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাঁচ সদস্যের যে কমিটি, তারা কোঅপ্ট করে সদস্য বাড়াতে পারবে।’

    উপদেষ্টা আরও বলেন, ‘পুলিশের কাছে কোনো মারণাস্ত্র থাকবে না। যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে। মারণাস্ত্র থাকবে শুধু আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে। তবে পুলিশের কাছে রাইফেল থাকবে বলে জানান তিনি।’

    আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কারসহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। সেই পরিপ্রেক্ষিতে ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাকের অনুমোদন দেওয়া হয়। সে সময় বলা হয়, সম্পূর্ণ কালো রঙের পরিবর্তে ‘গ্রিন অলিভ’ রঙের পোশাক পাচ্ছে র‍্যাব।

    পরে ১৯ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, র‍্যাবের নাম পরিবর্তনসহ বাহিনীটি পুনর্গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী সভায় নাম চূড়ান্ত হতে পারে। কী নাম হতে পারে, সে বিষয়টি এখনো আলোচনায় রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version