ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল ও শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়।
এতে বলা হয়, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন পার হলের প্রভোস্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ আকতার হোসেনের মেয়াদ ১৪/০৫/২০২৫ তারিখে শেষ যবে। সে মোতাবেক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী-কে ১৫/০৫/২০২৫ তারিখ থেকে পরবর্তী ১ বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মোঃ আরিফুজ্জামান খানকে লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ভাইস-চ্যান্সেলর নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন।

