বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে একাধিকবার অভিযোগ করার পরও কাজ না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
বারহাট্টা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা অথিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্লকটির বরাদ্দ ১৪ লাখ টাকা। বিদ্যালয়ের ওয়াশব্লকে থাকবে ছাত্রছাত্রীদের জন্য ২টি হাত ধোয়ার বেসিন, দুইটি বাথরুম, ২টি কমোড, আলাদা ৪টি প্রস্রাবখানা। এছাড়াও থাকবে বিদ্যুৎচালিত পাম্প ও পানির ট্যাংকি।
অভিযোগ প্রসঙ্গে জানা যায় বিদ্যালয়টির ওয়াশব্লকের গ্রীল এখন লাগানো হয়নি।ভিতরের সব কাজ বাকি।ওয়ালের একজায়গায় ফাটল দেখা দিয়েছে। দরজাগুলো নিম্নমানের লাগানো হয়েছে।বাথরুমের শকওয়েল ও টেংকি নির্মাণ হলেও উপরের ঢাকনা ও বাথরুমের লাইন দেওয়া হয়নি।এতে ফাঁকা জায়গায় শিক্ষার্থীরা পরে গিয়ে আহত হতে পারে।টিকাদারী প্রতিষ্ঠান আড়াইমাস ধরে কাজ বন্ধ রাখলেও বিদ্যালয়ের পক্ষ থেকে বারবার যোগাযোগ করেও কোন রকম সুরাহা হয়নি।
ওয়াশ ব্লকটির টিকাদারী প্রতিষ্ঠান ভুঁইয়া এন্টারপ্রাইজের সাথে অনিয়মের বিষয়ে এই প্রতিবেদক যোগাযোগ করলে জানানো হয় সাংবাদিকেরা এটা নিউজ করে কি করবে। কিছুই করতে পারবে না।
তবে অভিযোগ সঠিক নয় দাবি করে ঠিকাদারের পক্ষে সাফাই গেয়ে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা বিদ্যুৎ মিয়া বলেন, কাজের মিস্ত্রি না পাওয়ায় একটু লেইট হচ্ছে।তবে দ্রুতই কাজটি করা হবে।তিনি আরও বলেন এটি অভিযোগ করার কিছু নেই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খবিরুল আহসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি এখনই পর্যবেক্ষণ করে দেখছি এবং একজন প্রকৌশলীর মাধ্যমে সমস্যাটির সমাধান করার চেষ্টা করছি

