Site icon Daily Dhaka Press

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়ন সভা

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে সকল পক্ষকে একযোগে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত বারহাট্টা উপজেলা ষ্টিয়ারিং কমিটির ৯ম সভাাটি আজ (১৫ মে) বারহাট্টা বিএনপিএসএমএফটি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

“ গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স ” এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতিকর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে গঠিত উপজেলা স্টিয়ারিং কমিটি বারহাট্টায় নারীর শান্তি ও নিরাপত্তায় তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

আজকের সভায় বিগত সভার সিদ্বান্ত অনুযায়ী বাস্তবায়িত কার্যক্রম, ফলাফল, নারীর প্রতি সহিংসতা মোকাবেলায় চ্যালেঞ্জ ও উত্তোরনের কৌশল এবং জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী স্থানীয়ভাবে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কাজে এই অ্যাজেন্ডাকে গুরুত্বের সহিত বিবেচনায় নেওয়ার বিষয়ে নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যগন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিভিন্ন কমিটিতে নারীর কার্যকর অংশগ্রহন ও সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মক্ষেত্রে নারী সহায়ক পরিবেশ তৈরী, বাল্যবিবাহ বন্ধে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ গ্রহনের উপর গুরুত্বারুপ করেন।

স্টিয়ারিং কমিটির সম্মানীত সদস্য কবি মানস কান্তি গুণ এর সভাপ্রধানত্বে¡ সমন্বয়ক উন্নয়ন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের পরিচালনায় তাকে সহযোগিতা করেন বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক। সভায় সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনিতা পাল,মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ট্রেইনার কহিনুর আক্তার, ইউপি চেয়ারম্যান নাসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আমিনুল ইসলাম রিজভী, নারী নেত্রী নীলুফা সুলতানা ও রুমানা জাহান এ্যানি ছাড়াও স্থানীয় অ্যাডভোকেসি কৌশলের অংশ হিসাবে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কামরুল হাসান, নারী ও শিশু হেল্প ডেক্স্র ইনচার্জ এসআই শিউলী আক্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পাল ও উপজেলা তথ্য কর্মকর্তা কাফিয়া সুলতানা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাল্যবিবাহ ও নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে উনাদের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সেখানে সকলের সহযোগিতার কথা তুলে ধরেছেন। উল্লেখ থাকে যে, নারী , শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে নাগরিক সমাজের প্রতিনিধি হিসাবে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) মুখ্য ভূমিকা পালন করছে।

Exit mobile version