Site icon Daily Dhaka Press

আইন শৃঙ্খলা, চোরাচালান ও টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলা আইন শৃঙ্খলা এবং চোরাচালান কমিটির  মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ মে বুধবার  উপজেলা নির্বাহী অফিসার মোঃছামিউল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কসবা মোঃ আবদুল কাদের,  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু তৌহিদ,  বিএনপির  সাধারণ সম্পাদক  মোঃ শরিফুল হক স্বপন, পৌর বিএনপির সাবেক সভাপতি  মোঃ আলী আশরাফ, জামাত ইসলামের উপজেলা নায়েবে আমির পীরজাদা শিবলী নোমানী,
এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কসবা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ, এনসিপির প্রতিনিধি মোঃ শাহিন, বিজিবির কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ। অংশগ্রহনকারী সকলেই বর্ডার বেল্ট হিসেবে কসবাকে মাদকমুক্ত  করার
অঙ্গীকার নিয়ে বক্তব্য রাখেন। সভাপতি তার বক্তব্যে বিজিবিকে ঈদ উল আজহা উপলক্ষে ভারত থেকে গরু চোরাচালান প্রতিরোধে তৎপর থাকার কঠোর নির্দেশনা প্রদান করেন।

Exit mobile version