Site icon Daily Dhaka Press

জাবিতে ছাত্রদলের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে আজ ৩০ মে, শুক্রবার ২০২৫ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা হল প্রভোস্ট মাহমুদুর রহমানের উপস্থিতিতে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়,অনুষ্ঠানে শতাধিক সাধারণ শিক্ষার্থীসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয় পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।অনুষ্ঠানে উপস্থিত সদস্য সচিব অনিক বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অন্যতম অগ্রদূত। তাঁর বিচক্ষণ নেতৃত্বেই দেশ একটি মজবুত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়েছিল। আজ তাঁর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় তাঁকে স্মরণ করছি। শহীদ জিয়ার আদর্শেই আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ।”এসময় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ তম ব্যাচের শিক্ষার্থী মো: রাজন মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা ও উদারপন্থী নেতা। তিনি ছিলেন এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর আশার আলো। উনার মৃত্যু এদেশের একটি অপূরণীয় ক্ষতি। ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনা করছি।এছাড়া প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আব্দুল গাফফার বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের অহংকার। প্রেসিডেন্ট জিয়ার শাসনামল এদেশের মানুষের প্রকৃত মুক্তি এনে দিয়েছিল। ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

Exit mobile version