
বুধবার (৪ জুন) বিকালে দিনব্যাপী উপজেলার আসমা ইউনিয়নের কালাভাঙ্গা বিলে মৎস্য অফিস ও উপজেলা প্রশসানের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও আসমা ইউনিয়নের প্রশাসক মোঃ কামরুল হাসান জানান,আমি আসমা ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় হঠাৎ দেখি কালাভাঙ্গা বিলে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকার চলছে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে অভিযান করে আনুমানিক অবৈধ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ করি।
পরে এগুলো উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খবিরুল আহসানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ নিষিদ্ধ চায়না জাল বিক্রি এবং ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.