ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা(ব্রাহ্মনবাড়িয়) প্রতিনিধি : জনপ্রিয় আমার নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনাতেই দ্বিতীয় স্বাধীনতা এসেছে। আজ ১১ জুন (বুধবার) বিকেলে ব্রাহ্মনবাড়িয়া কসবায় মুক্ত মঞ্চে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জনাব কবির আহমেদ ভূইয়া এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম সিরাজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তুহিন,কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইকলিল আজম,সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বশির আহম্মেদ চৌধুরী,
পৌরসভা বিএনপির সভাপতি শরিফুল হক ভুঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রদল,যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠনের স্থানীয় নের্তৃবৃন্দ।
আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সম্মানিত সদস্য কবির আহমেদ ভূইয়া নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী নির্বাচনে জয়ী হওয়ার লক্ষ্যে ভোটারদের সাথে যোগাযোগ বৃদ্ধি করার আহবান জানান। প্রচন্ড গরম উপেক্ষা করে কসবা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.