Site icon Daily Dhaka Press

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রকে পুনরায় সতর্ক বার্তা দিলো রাশিয়া

দিমিত্রি পেসকভ

বিশ্বজুড়ে ডেস্ক: ইরান ও ইসরায়েলের মাঝে টানা ৭ম দিনের মতো হামলা-পাল্টা হামলা চলছে। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ১৩ জুন (শুক্রবার) ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া এই সংঘাত মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা তৈরি করেছে। পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের কিছু কিছূ বক্তব্য ইরান ইসরায়েল ইস্যুতে সরাসরি সম্পৃক্ত হওয়ার আভাস পাওয়া যায়। আর এতেই ক্ষিপ্ত রাশিয়া। কারণ ইরান তাদের মিত্র দেশ।

এর আগেও এক বার্তায় যুক্তরাষ্ট্রেকে হস্তক্ষেপ করতে নিষেধ করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,ইসরায়েলকে সামরিক সহায়তা দিলে তা গোটা পরিস্থিতিকে ভয়াবহভাবে অস্থির করে তুলবে। ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে তা এক ভয়াবহ সংঘাতে পরিণত হবে বলে সতর্ক করেছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সংঘাতে জড়িয়ে পড়ে, তবে এটি পুরো অঞ্চলের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। এটি এক ভয়ঙ্কর উত্তেজনা সৃষ্টি করবে। চলতি বছর ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করেছেন, যার প্রথম অনুচ্ছেদে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের হামলাকে উস্কানিমূলক ও নির্লজ্জ বলে আখ্যা দিয়েছে।

Exit mobile version