Site icon Daily Dhaka Press

কংস নদ থেকে অজ্ঞাত নারীর ভাসমান মরদেহ উদ্ধার 

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ বারহাট্টায় কংস নদ থেকে  এক নারীর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন সকাল ৯ টার সময় কংস নদে একটি লাশ দেখতে পায় উপজেলার রায়পুর ইউনিয়নের নোয়াপাড়া  এলাকার লোকজন। পরে খবর পেয়ে রায়পুর পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। অজ্ঞাত নারীর বয়স ৪০-৪৫ বছর হতে বলে  ধারণা পুলিশের।

বারহাট্টা থানার অফিসার  ইনচার্জ মোঃ কামরুল হাসান  এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় কংস নদে এক নারীর লাশ ভাসতে দেখে এলাকার লোকজন। খবর পেয়ে ফকিরের বাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। তবে ওই নারীর নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।  পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান, অজ্ঞাত নারীর লাশ কোথাও থেকে এখানে ভেসে এসেছে। নাম পরিচয় জানা যায়নি। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ময়না তদন্তের প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।তিনি আরো জানান লাশ শনাক্তের জন্য লাশের ছবি পার্শ্ববর্তী থানাগুলোতে পাটানো হয়েছে।

Exit mobile version