Site icon Daily Dhaka Press

কসবায় পুলিশের অভিযানে ১১৬ কেজি গাজা উদ্ধার, গ্রেপ্তার ১

ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : গতকাল মঙ্গলবার(২৪জুন) সকালে অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ আব্দুল কাদের এর নেতৃত্বে এসআই মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর টু চাটুয়াখোলা গামী পাকা রাস্তার উপর হইতে ১১৬ কেজি গাজা উদ্ধার সহ একটি কালো রঙের টয়োটা কোম্পানির মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
এ সময় গাড়ির চালক দেবিদ্দার উপজেলার বড় আলমপুর গ্রামের মৃত জসীম উদ্দীনের পুত্র মোঃ সুমন( ২৮) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৫ জন পলাতক আসামী রয়েছে। পলাতক আসামীগণ হচ্ছেন রমজান (৩৩), রানা (২৭), রুপ মিয়া (৩৫), হানিফ মিয়া (২৮) ও আকাশ (৩০) ।
এ ব্যাপারে কসবা থানায় একটি মামলা হয়েছে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের সাংবাদিকদের জানান, মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version