Site icon Daily Dhaka Press

জাবিতে বাগছাসের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে

জাবি প্রতিনিধি :আজ ১ জুলাই মঙ্গলবার বিকাল ৫.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাবি এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সময় সমাপনী বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসীর বলেন,বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রত্যেকটি শাখা ছাত্ররাজনীতিতে সহাবস্থানের নতুন একটি সংস্কৃতি তৈরি করবে। এখানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এর মধ্যে সমন্বয় থাকবে।গণরুম,গেস্টরুম কালচার বিলুপ্ত হবে। এছাড়া এ সভায় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Exit mobile version