ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা,ব্রাহ্মনবকড়িয়া:ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন বাদৈর ইউনিয়ন শিক্ষকদের সংগঠন "শিক্ষক পরিবার" কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দের পুরস্কার বিতরণ, প্রয়াত শিক্ষক বৃন্দের মরণোত্তর সম্মাননা,শিক্ষকদের অবসরজনিত বিদায় সংবর্ধনা,কার্যনির্বাহী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ ৫ জুলাই (শনিবার) সকালে কালসার নাঈমা আলম কলেজ মিলনায়তনে শিক্ষক পরিবার সংগঠনের নব নির্বাচিত সভাপতি অধ্যক্ষ মো: বাছির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ( মেজর) ইয়াকুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও কসবা টি আলী কলেজের অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ, শিক্ষক পরিবারে সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক মো: গিয়াসউদ্দিন মৃধা, সংগঠনের উপদেষ্টা ও ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যাপক মো: বাদরুল আলম, ব্রাহ্মনবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: শামসুল হক বাবুল।
এছাড়াও বক্তব্য রাখেন : অভিভাবক মো: কবির আহম্মেদ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী আজিজা কবির, সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ফুরকান আহমেদ,সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র শিক্ষক মো: আল আমিন, সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মোঃ গিয়াসউদ্দিন মৃধা, প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান, প্রধান শিক্ষক (অব:) আবু জাহের প্রমুখ।
সহকারী প্রধান শিক্ষক শারমিন সুলতানার সঞ্চালনায় অবসর প্রাপ্ত শিক্ষক বৃন্দের বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান,কার্যনির্বাহী কমিটির অভিষেক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষক সংগঠন নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করছে। এই ধারা অব্যাহত রেখে সংগঠনটি এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করেন। সভাপতি অধ্যক্ষ মো: বাছির আহম্মেদ উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক , সুধীবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্ত ঘোষণা করেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.