ইন্জিনিয়ার বাকের সরকার বাবর কসবা,ব্রাহ্মনবাড়িয়া: ব্রাহ্মনবাড়িয়ার কসবা মেহারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৬ জুলাই বিকেলে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ইশান নগর চৌরাস্তার মোড়ে মেহারি ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ শাহজাহান ভুঁইয়া সাজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব, সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ বেনজির আহমেদ রাশু, অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ আলী আশরাফ,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক বিল্লাল হোসেন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, সাবেক ছাত্রদল নেতা মোঃ ফরিদ উদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মটর সাইকেল শোভাযাত্রা সহ হাজার হাজার নেতাকর্মী জনসভা স্থলে উপস্থিত হয়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান ভার্চুয়ালী এই কর্মসূচীতে সংযুক্ত হয়ে বলেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে বিএনপিকে ধানের শীষে জয়ী করতে আমাদেরকে ও আপনাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে।
বিএনপি ক্ষমতায় গেলেই জনগনের ভাগ্যের পরিবর্তন হবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.