
মঙ্গলবার দুপুরে সোসিয়ারী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যাহ চৌধুরী ফয়সাল।
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামালউদ্দীন মীর্জা জনিসহ মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।
বক্তারা বলেন, “সরকার গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে, প্রশাসন নির্লিপ্ত। আমরা রাজপথে থেকে এর জবাব দেব।” বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয় বলে জানায় আয়োজকরা।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.