Site icon Daily Dhaka Press

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাদের মাগফিরাতের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সেমিনার কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আজকের গোপালগঞ্জের ঘটনা আমাদের শিক্ষা দেয়—যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ইস্যুগত ঐক্য তৈরি করতে হবে। অনলাইন এবং অফলাইনে বিদ্বেষ কমাতে হবে।”

সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শামসুল আলম সেলিম বলেন, “আজ গোপালগঞ্জে আমাদের জাতীয় নেতৃবৃন্দ হামলার শিকার হয়েছেন—এর দায় এই ইন্টেরিম সরকারের। কারণ, তারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এখন জাতীয়তাবাদী শক্তিগুলোর ঐক্য আরও বেশি প্রয়োজন।”

আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই দিবস আমাদেরকে গণতান্ত্রিক চেতনা ও অধিকার রক্ষার সংগ্রামে প্রেরণা জোগায়। অনুষ্ঠানের শেষে দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

Exit mobile version