Site icon Daily Dhaka Press

বারহাট্টায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে স্মরণসভার আয়োজোন করা হয়েছে। আজ ১৭ জুলাই অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সঞ্চালনায় ছিলেন তানভীর হাসান মুন্না।

এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি এম এ আউয়াল,উপজেলা ছাত্রদলের ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, বারহাট্টা উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক ও বারহাট্টা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির খান,উপজেলা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম উপজেলা, ছাত্রদলের সদস্য সচিব সাজরুল ইসলাম সাজু।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল নেতা অলিউল্লাহ্ অলি, উপজেলা ছাত্রদলের সদস্য ও বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রত্যাশী বিভাষ আলম খান,সাধারণ সম্পাদক প্রত্যাশী সাকিরুল ইসলাম, মাসুদ রানা, রাসেল মিয়া, জসিম উদ্দিন, নাফি সরকার সহ প্রমুখ।

Exit mobile version