
বুধবার (১৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সংগঠনটির ৩৩তম সম্মেলনের কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে মাইশা মনি, সহ-সভাপতি হিসাবে সাবেরীন নওশাদ, সাদিয়া ইসলাম মুন, সহকারী সাধারণ সম্পাদক হিসাবে সীমান্ত বর্ধন, জারিন তাসনিম প্রমি, কোষাধ্যক্ষ হিসাবে ইসফার সাদী, দপ্তর সম্পাদক হিসাবে মোঃ রেদওয়ান সিকদার, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসাবে ইমরান হাসান শুভ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাবে রিফাত রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে আনিকা তাবাসসুম ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে নুশরিকা অদ্রি, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসাবে জানিব হাসান মাটিয়া, ক্রীড়া সম্পাদক হিসাবে ইশতিয়াক বিন ইকবাল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও কমিটিতে সদস্য হিসাবে ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলি, অমর্ত্য রায়, আনিকা ইবনাত আঁচল, আয়েশা নাজ তানহা, নাহিদুল ইসলাম নাঈম, সাজিদ রহমান, আদৃতা রায় ও সিয়াম মাহমুদ নির্বাচিত হয়েছেন।
উদ্বোধনী সভায় সদ্য সাবেক সভাপতি অমর্ত্য রায়ের সভাপতিত্বে স্বৈরাচার আমলে আয়নাঘরে নির্যাতিত আদিবাসী নেতা মাইকেল চাকমা সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এবং বক্তৃতা দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।
উদ্বোধনী সভা শেষে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। কাউন্সিলে আগামী এক বছর দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ২৩ জন সদস্যের নাম ঘোষণা করা হয় এবং ২টি সদস্যপদ ফাঁকা রাখা হয়, যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে বলে জানা যায়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে সম্মেলনের দ্বিতীয় দিনে, ক্যাম্পাসের সেলিম আল দীন মুক্তমঞ্চে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদযাপন ও ফ্যাসিবাদবিরোধী কনসার্টে নতুন কমিটি আত্মপ্রকাশ করে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.