
গ্রেপ্তারকৃতরা হলো- বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামিলীগের সক্রিয় নেতা সাইদুর মিয়া,রায়পুর ইউনিয়নের ঝাওয়াইল শিমুলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বারহাট্টা উপজেলা মৎস্যলীগের সহ সভাপতি আলাউদ্দিন সম্রাট,মোবারক মিয়া ও নিরব মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়,বারহাট্টা উপজেলায় চুরি, মাদক,জুয়া সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপ বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে বারহাট্টা সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আওয়ামিলীগের সক্রিয় নেতা সাইদুর মিয়াকে ৮/৮/২৪ নং মামলায়,আলাউদ্দিন সম্রাটকে ৯/৮/২৪ নং মামলায়,কামাল হোসেনকে ২/৯/২৪ নং মামলায় এবং বাকী দুইজনকে মাদক মামলায় আটক দেখিয়ে আদালতে পাটানোর আইনি পক্রিয়া চলমান রয়েছে।
বারহাট্টা উপজেলার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান বারহাট্টায় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেজন্য বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয়েছে।এসময় আটককৃত ৫ জনের মধ্যে দুইজন মোবারক ও নিরবের কাছে ৭ পিস করে ইয়াবা পাওয়া যায়।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ অভিযান চলবে।’
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.