Site icon Daily Dhaka Press

জাবিতে ‘থার্মোকল’ সংগঠনের আত্মপ্রকাশ

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং চর্চায় আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে আত্মপ্রকাশ করেছে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘থার্মোকল’। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র নির্মাণ, কনটেন্ট ডেভেলপমেন্ট ও ভিজ্যুয়াল ন্যারেশন বিষয়ে সচেতনতা ও আগ্রহ সৃষ্টি করতে কাজ করবে।

গত বুধবার (১৬ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘থার্মোকল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যায়’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এসময় সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটিও ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী নাবিল মোস্তফা এবং মুখপাত্র হিসেবে রয়েছে একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য্য বাগচী।

নির্বাহী পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন-মানজুর আল হাসান, সুলতান মাহমুদ রাজ, মারুফ হোসেন, আবিদা আক্তার তিশা এবং নাজমুস সাকিব। এছাড়াও রাইদ হাসান, তাশফিয়া রশিদ এবং খন্দকার ইফতেখার আহমেদ কাউন্সেলর বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপদেষ্টা পর্ষদে রয়েছেন, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রত্নতত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান এবং জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম ।

সংগঠনটির আহ্বায়ক নাবিল মোস্তফা বলেন, থার্মোকল মূলত একদল সৃজনশীল মেধাবী তরুণের উদ্যোগ, যারা ক্যাম্পাসে চলচ্চিত্র ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের একটি সক্রিয় ও সৃজনশীল সংস্কৃতি গড়ে তুলতে চায়। এছাড়াও ভবিষ্যতে ওয়ার্কশপ, শর্টফিল্ম স্ক্রিনিং, নির্মাণ কার্যক্রমসহ নানা উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে ।

Exit mobile version