জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন নীলফামারী ছাত্রকল্যাণ সমিতি ২০২৪-২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মারজানুল ইসলাম সভাপতি এবং পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী মেরাজ হোসেইন মামুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
সোমবার (২১ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ফল উৎসব শেষে নতুন কমিটি ঘোষণা করেন সমিতির উপদেষ্টা ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা তানজিম মনি।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম মোনতাকিম, মেহেদি হাসান, শাহাবুল হক, ওমর ফারুক, আঞ্জুম মিম, তাসফিয়া ইসলাম, লক্ষি রায় ও কামরুন নাহার কেমি।
যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন ৫০তম ব্যাচের লিখন রায়, সুরুজ আলী, গলাম সারোয়ার বাপ্পী, মিরাজ ইসলাম, সুমন চন্দ্র রায়, মাহামুদুল ইসলাম মিলন, মস্তাকিম ইসলাম মিম, রুপালি আক্তার রুপা, তাসনিম আলম মীম, কনা শর্মা এবং জান্নাতুল মাওয়া।
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আবু রাজিন রিঙ্কু (৫০তম ব্যাচ), সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আতাউর রহমান, হোসেইন মোঃ আকবর লাম, সদিপ চন্দ্র, মোঃ নাইম খান, দিপন রায়, মরসালিন সরকার, সতীর্থ কুমার দাস, সিরাজুল ইসলাম সোহাগ, মুসতাজা বিন নূর, আফিয়া তুজ জান্নাত অরিন, মাইশা খাতুন, অনন্যা রায় তিথি, তৌকির আহম্মেদ এবং আসাদুজ্জামান পিয়াল।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহাবুবা আঞ্জুম প্রাপ্তি এবং উপ-কোষাধ্যক্ষ মোঃ মজাহিদ ইসলাম সিরাজ। দপ্তর সম্পাদক স্বপন রায়, উপ-দপ্তর সম্পাদক আলিফ বিন মোহাব্বত। ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল চৌধুরী ও উপ-সম্পাদক আমিনা খাতুন সুবর্ণা। সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন কাজী সায়হাম এবং উপ-সম্পাদক হিমেল। প্রচার সম্পাদক শামিমা আক্তার শাম্মি, উপ-প্রচার সম্পাদক রোকোনুজ্জামান নাইম। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাইমা জান্নাত রিয়া, উপ-সম্পাদক নাসরিন আক্তার।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাজিদ আহমেদ, উপ-সম্পাদক বিজলি আক্তার। ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত ইসলাম, উপ-সম্পাদক রেদওয়ান আহমেদ।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি মারজানুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
এই দায়িত্ব শুধুমাত্র একটি পদ নয়, বরং একটি সুযোগ -আমাদের জেলার শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বার্থরক্ষা ও সহযোগিতার মাধ্যমে ন্যায়ের পথে এগিয়ে যাওয়ার। আমি বিশ্বাস করি, নেতৃত্ব মানে শুধু সিদ্ধান্ত গ্রহণ নয়; বরং, সকলের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে একটি কল্যাণকর, ঐক্যবদ্ধ ও সৃজনশীল পরিবেশ তৈরি করা। আমাদের লক্ষ্য থাকবে- নীলফামারী জেলার শিক্ষার্থীদের একতাবদ্ধ রাখা, নবাগত শিক্ষার্থীদের পাশে থেকে মানসিক ও একাডেমিক সহায়তা প্রদান, জেলার কৃতি শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া, সাংস্কৃতিক, সাহিত্যিক ও খেলাধুলার মাধ্যমে সমিতিকে আরও প্রাণবন্ত করে তোলা, এবং সর্বোপরি, একটি সহনশীল, সচেতন ও প্রগতিশীল ছাত্র সমাজ গড়ে তোলা।

