জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন-২০২৫ এ অংশগ্রহণের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় উপাচার্য গতকাল যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
যুক্তরাষ্ট্র সফরে উপাচার্য ২৬ `Teaching and Learning in Bangladesh Universities- Past and Future’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন। সেমিনারে শিক্ষার্থীদের কর্মজীবন, উচ্চতর শিক্ষা ও গবেষণায় পেশাজীবি হতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভালো শিক্ষা ও এ্যাকাডেমিক দক্ষতা নিশ্চিত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সফরে উপাচার্য ২৩ জুলাই অ্যালামনাই মিটিং এবং ২৫-২৭ জুলাই পুনর্মিলনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। উপাচার্য সারা বিশ্বে ছড়িয়ে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র পেশাজীবিদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিতে মতবিনিময় করবেন। আগামী ২৯ জুলাই ২০২৫ তারিখে উপাচার্য দেশে ফিরবেন।

