জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ছয়দিনের সফরে যুক্তরাষ্ট্র গেছেন। তার অনুপস্থিতিতে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
বুধবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৬ জুলাইয়ের ৩৭.০০.০০০০.০৭৯.১১.০২৩.২২-৩০১ নং অফিস আদেশের নির্দেশনা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ কামরুল আহসান অ্যালামনাই এ্যাসোসিয়েশন ডি.সি (জেইউএএডিসি) এর আমন্ত্রণে গ্লোবাল রিইউনিয়ন ২০২৫ এর আয়োজনে অংশগ্রহণ করার উদ্দেশ্যে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত আমেরিকার ওয়াশিংটনে অবস্থান করবেন।
এতে আরো বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের ছুটির সময়ে এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

