
) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ উপলক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে কসবা উপজেলার চারতলা মার্কেট চত্তরে ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সিনিয়র সদস্য, সাবেক সচিব ও সাবেক সংসদ সদস্য জননেতা মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মনবাড়িয়া জেলা বিএনপির , যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, জেলা বিএনপির সদস্য মোঃ বিল্লাল হোসেন, কসবা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মোঃ বেলায়েত হোসেন হেলাল, মোঃ বেনজির আহমেদ রাশু, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ, কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সভাপতি মোঃ আলী আশরাফ,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন কসবা উপজেলা বিএনপির উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন, সাবেক দফতর সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান বাবু, রাজু আহমেদ, মোঃ ফরিদ উদ্দিন, কুটি ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন প্রমুখ । অনুষ্ঠান সঞ্চালন করেন কসবা উপজেলার সাবেক ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেল।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য আগামী দিনের রাষ্ট্র নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে । আমাদেরকে ও আপনাদেরকে জনগনের দোরগোড়ায় যেতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে। বিএনপি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করছে জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, নির্বাচনের জন্য। গত ১৭ বছরের রাজনীতি ছিল দূর্নীতি,গুম,খুন, চাদাবাজি,মাদক ব্যবসার জন্য। বিএনপি এগুলো চায় না। তিনি আরো বলেন ফ্যাসিবাদ ও স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে জুলাই আন্দোলনে ছাত্রজনতা যারা শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আমাদের উৎসাহ অনুপ্রেরণা দিচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন। সামনে কঠিন সময় দলের ভিতরে একতা সৃষ্টি করতে হবে।
পি আর পদ্ধতির সমালোচনা করে বলেন বিএনপি এ পদ্ধতি চায় না। মাইলস্টোন স্কুলের বিমান দূর্ঘটনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.