
বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়।
সিনিয়র সাংবাদিক সামছ উদ্দিন আহামেদ বাবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমদ সাধারণ সম্পাদক আশিক আহমদ কমল, জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সুফি কবি এনামূল হক পলাশ, সিনিয়র সাংবাদিক ফেরদৌস আহমেদ, ক্লাবের সদস্য সচিব মোফাজ্জল খান, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন, সিনিয়র সাংবাদিক আনিসুল আলম শামীম, আমিনুল ইসলাম খান রিজভী সহ ক্লাবের সদস্যেরা।
সাধারণ সভায় সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সিনিয়র সাংবাদিক শামছ উদ্দিন আহামেদ বাবুল ও সাধারণ সম্পাদক হিসেবে ডেইলি ঢাকা প্রেস ও দৈনিক আমাদের সময়ের বারহাট্টা উপজেলা প্রতিনিধি আজিজুল হক ফারুক নির্বাচিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিতে এই কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।এই কমিটি পরবর্তীতে ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করবে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.