Site icon Daily Dhaka Press

জাবির কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রভোস্ট (ভারপ্রাপ্ত)অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি)নব নির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড.মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজ ৭ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড.এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মামুন হোসেন-এর অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও উক্ত হলের ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাককে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্টের সাময়িক দায়িত্ব প্রদান করা হলো। উল্লেখ্য, এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

Exit mobile version