Site icon Daily Dhaka Press

জাবিতে ১৭ হল ও ১ অনুষদে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১৭ টি হলে ও একটি অনুষদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটিগুলো অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৬ টি ছাত্রী হল, ১১ টি ছাত্র হলে ও ব্যবসায় শিক্ষা অনুষদের কমিটি গঠন করা হলো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই কমিটি অনুমোদন করেন।’

কমিটি দেওয়া ছাত্রী হলগুলো হলো, নওয়াব ফয়জুন্নেসা হল, প্রীতিলতা হল, ১৩ নং ছাত্রী নং, ফজিলতুন্নেসা হল, রোকেয়া হল, বীর প্রতীক তারামন বিবি হল।

ছাত্র হলগুলো হলো : আল-বেরুনী হল, শহীদ সালাম বরকত হল, আ ফ ম কামাল উদ্দিন হল, মওলানা ভাসানী হল, বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, ১০ নং ছাত্র হল, ২১ নং ছাত্র হল, শহীদ রফিক-জব্বার হল, শহীদ তাজউদ্দিন আহমেদ হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হল।

এছাড়াও জাবির ৬ টি অনুষদের মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদের আহ্বায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। কমিটিতে মোট ৮৮ জন শিক্ষার্থী পদ পেয়েছেন।

উল্লেখ্য, গঠিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Exit mobile version