Site icon Daily Dhaka Press

জাবিতে মাওলানা ভাসানী হল ছাত্রদলের কমিটি বিলুপ্ত

জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মওলানা ভাসানী হল শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। কমিটিতে অছাত্র থাকায় তা বিলুপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও সক্রিয় শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে।

এছাড়া, এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ও সক্রিয় শিক্ষার্থীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করা হবে। এছাড়া, এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এই সিদ্ধান্ত অনুমোদন করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Exit mobile version