Site icon Daily Dhaka Press

সাইকেল দিয়ে ধান টানা থেকে কনটেন্ট ক্রিয়েটর মাসে আয় লাখ টাকা

বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ একসময় মোকামে ঘুরে ঘুরে সাইকেলে করে সামান্য কিছু ধান কিনে এনে বাজারে বিক্রি করতেন নেত্রকোনার বারহাট্টার ফারুক।ছিলনা কোন মাসিক আয়ের নিশ্চয়তা।কষ্ট করে জীবন চালানো সেই ফারুক এখন মাসে আয় করছেন লাখ টাকা। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফানি ভিডিও তৈরি করে এই আয় করছেন।

ফারুক এখন ফেসবুকে জনপ্রিয় ফানি কনটেন্ট ক্রিয়েটর। তাঁর পেজের নাম ‘faruk 77778, অনুসারীর সংখ্যা প্রায় ১৯ লাখ।সমাজের নানান অসংগতি তিনি ফানি ভিডিও বানিয়ে তিনি ফেসবুকে প্রকাশ করেন। সেসব ভিডিও ১০০ থেকে ১৫০ লাখ লাখ ভিউ হয়। সেই ভিউর ভিত্তিতেই তিনি ফেসবুক থেকে টাকা আয় করেন।

উপজেলার রায়পুর ইউনিয়নের ফকিরের বাজারের চাকুয়া গ্রামের মঞ্জিল মিয়ার ছেলে ফারুক।স্কুলে ভর্তি হলেও প্রাইমারী পাশ করতে পারেননি।তাই ব্যক্তি জীবনে দুই সন্তানের পিতা ফারুক মোকাম থেকে ধান কিনে বাজারে এনে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা শুরু করেন।কিন্তুু এই আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে যায়।তাই বিকল্প আয়ের সন্ধান খুঁজতে গিয়ে পরবর্তীতে ২০২৩ সালে শখের বশে নিজের ফেইসবুক ফেইজে টিকটক ভিডিও আপলোড করতে শুরু করেন । শুরুতে মানুষের সমালোচনা, হাসাহাসি কোনটাই কম ছিলো না। ভিডিও শুটিংয়ের সময় ও ভিডিও আপলোড দেয়ার পর এলাকাবাসী এগুলো নিয়ে হাসাহাসি করতো।তবে তিনি দমে যাননি।

২০২৪ সালের মাঝামাঝি সময়ে তার ভিডিও গুলো দর্শকের মন জয় করতে শুরু করে। বিশেষ করে ফানি ভিডিওতে তার অঙ্গভঙ্গি প্রদর্শন ছোট বড় সবার মনে আনন্দ দিতে থাকে।হঠাৎ একটি ভিডিও ৪-৫ মিলিয়ন ভিউ হয়ে গেলে দ্বিগুণ আগ্রাহ উৎসাহ নিয়ে কাজ করতে থাকেন।এখন প্রায় ২ মিলিয়ন (১৯ লক্ষের উপর) ফলোয়ারের তার পেইজে হারহামেশাই ভিউ হচ্ছে ১০০/১৫০ মিলিয়ন।

বর্তমানে বাবা, মা, স্ত্রী সন্তান নিয়ে সুখে জীবন যাপন করছেন ফারুক। বর্তমানে পেইজের আয় দিয়ে সংসারের চাহিদা পূরণ করে মাদ্রাসা মসজিদ ও কিছু অসহায় পরিবারের সহযোগিতা করছেন তিনি। ভবিষ্যতে তার পেইজের আয় বৃদ্ধি পেলে সমাজের অবহেলিত মানুষের জন্য আরও কিছু করার আশা এই ফেইজবুক কমেডিয়ানের।

Exit mobile version