Site icon Daily Dhaka Press

জাবির ৫৪ তম ব্যাচের ক্লাস শুরু ২১ সেপ্টেম্বর 

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ভর্তি বাতিলজনিত শূন্য আসনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল(১৩ আগস্ট ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ আগস্ট ২০২৫ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Exit mobile version