
অভিনেত্রী ও আওয়ামী লীগ নেতা শমী কায়সার জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটে তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারা সদর দপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
শমী কায়সারকে গত ৫ নভেম্বর রাতে ঢাকার উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর রাজধানীর উত্তরা পূর্ব থানায় দুটি পৃথক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। একটি মামলা ছিল জুবায়ের হাসান ইউসুফকে হত্যাচেষ্টার এবং আরেকটি ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ীকে ‘হত্যাচেষ্টার’ অভিযোগে।
গত ১০ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ তাকে উভয় মামলায় জামিন দেন। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় তিনি কারামুক্ত হয়েছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.