
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্রায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় ছয়জন আহত।গত (১৪ আগস্ট) বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার সিংধা ইউনিয়নের নূরুল্লাচর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নং সিন্দা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড নূরুল্লাচর গ্রামের কামাল মিয়া ও একই গ্রামের রফিকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বৃহস্পিবার বেলা ১১ টা ৩০ মিনিটের দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরে ভুমিদস্যুরা অবৈধভাবে কামাল মিয়ার নেতৃত্বে তাঁর লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে রফিকুলের লোকজনদের ওপর হামলা চালায়।
এতে আহতরা হলেন, নূরুল্লাচর গ্রামের গ্রামের মোঃ রফিকুল মিয়া (৩৫,পিতা: মোঃ ইদ্দিছ আলী। জয়তারা (৫০), স্বামী মোঃ ইদ্দিছ আলী। মোঃ রাশিদ মিয়া (৫৫),পিতা: দুরবাজ আলী। মোঃ রিমন মিয়া (২০),পিতা: মোঃ কাশেম। ইদ্দিছ আলী (৬৫),পিতা: দুরবাজ আলী। তার সবাই মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপালে চিকিৎসারত রয়েছেন। গুরুতর আহত রুবিনা(২৮) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, আমাদের একটি জায়গা নিয়ে আট বছর হয় মামলা চলতেছে। পরে কোর্ট থেকে ম্যাজিস্ট্যাট, উকিল,পুলিশ এসে ভেঙ্গেচুড়ে এই জায়গার মধ্যে লাল নিশান টানিয়ে দিয়ে গেছে। দেওয়ার পরে আমরা এই জায়গা বুঝিয়া পাইছি। পাওয়ার পরে জায়গায় আমরা ঘর উঠাইতে গেছি তখন কামালের মেয়ের জামাই মুখলেছ বিদেশ থেকে হুকুম তালিমের মাধ্যমে তার শুশুর কামাল মিয়া তাদের লোকজনকে হুকুম দিয়ে বলে এদেরকে কুপায়া পেলা এক দুইটাকে লাশ পেলায়া দে যা ওয় আমি বোঝাম আর যা টাকা লাগে আমার জামাই বিদেশ থেকে পাঠাইবো।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুল হাসান জানান সিংধা ইউনিয়নে জমি সংক্রান্ত বিষয়ে মারামারির একটা অভিযোগ আজকে পেয়েছি।সেই বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.