Site icon Daily Dhaka Press

দেশনেত্রীর জন্মদিনে জাবির জাতীয় কবি কাজী নজরুল হল ছাত্রদলের দোয়া মাহফিল 

জাবি প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৫ আগস্ট) বাদ আসর হলের মসজিদে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলের সম্মানিত প্রোভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক, হল ছাত্রদলের সভাপতি মেহেদী ইমন, সাধারণ সম্পাদক আল ফিসাহ হযরত জিসান সহ অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

উপস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন:বর্তমানে ক্যাম্পাসে ছাত্রদলের মধ্যে কিছু অসঙ্গতি দেখা গিয়েছে। আমি আশা করছি নজরুল হল ছাত্রদল তোমরা একত্রিত থাকবা। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে হলে এবং হলের বাইরে কোথাও তোমাদের দ্বারা না ঘটে সেদিকে তোমরা সবাই খেয়াল রাখবা।

এছাড়া উক্ত হল ছাত্রদলের সভাপতি মেহেদী ইমন বলেন: দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের এক মূর্ত প্রতীক। গণতন্ত্রের জন্য যিনি লড়াই করে গিয়েছেন বহু বছর আজ তার জন্মদিন উপলক্ষে আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল ছাত্রদল তার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করেছি। গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের জন্য আবারো নিরলস ভাবে কাজ করে যেতে পারেন আমরা নজরুল হল ছাত্রদল সেই কামনাই করি।

Exit mobile version