আনন্দলোক ডেস্ক: বাংলাদেশের টেলিভিশন নাট্যাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ টেলিভিশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা রানা বর্তমান। টেলিভিশন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেজাব) আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর অর্ধেক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠান ছিল গুণীজনদের মিলনমেলা। চ্যানেল আই প্রচারিত টেলিফিল্ম " আমারও গল্প আছে" রচনা ও পরিচালনায় সৃজনশীল অবদান রাখায় রানা বর্তমানকে সেরা নাট্যনির্মাতা হিসেবে পুরস্কারে ভূষিত করে টেজাব।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আবেগাপ্লুত রানা বর্তমান বলেন,“এই সম্মাননা আমার একার কোনো অর্জন নয়। এটা আমার পুরো টিমের সাফল্য। আমি কৃতজ্ঞ আমাদের ইউনিটের প্রতিটি সদস্যের কাছে। বিশেষ ধন্যবাদ জানাই চ্যানেল আই ও চ্যানেল আইয়ের সম্মানিত ইবনে হাসান ভাইয়াকে। আমি বিশ্বাস করি- এই পুরস্কার আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসন। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ অনেকে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.