Site icon Daily Dhaka Press

ব্যাটিং ব্যর্থতায় পার্থের কাছে হারল টাইগাররা

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ ‘এ’ দল। দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল টাইগাররা। তবে তৃতীয় ম্যাচেই টুর্নামেটে নিজেদের দ্বিতীয় হারের স্বাদ পেতে হলো নূরুল হাসান সোহানের দলকে। ডারউইনে পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে ৫ উইকেটে হেরেছে লাল-সবুজের দল।

আগে ব্যাট করতে নেমে আজ ব্যাটিং ব্যর্থতায় পড়ে টাইগাররা। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডারও দলের হাল ধরতে পারেনি। ব্যতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তিনি ৪৯ বলে ৪২ রান করেন। তার এই ইনিংসেই ৯ উইকেটে ১২৩ রান পায় বাংলাদেশ ‘এ’ দল।

ছোট সংগ্রহ ডিফেন্ড করতে নেমে টাইগার বোলাররা ভালো শুরু এনে দিয়েছিলেন। ১১ রানেই পার্থের ওপেনার ব্যাক্সটার হল্টকে বিদায় করেন হাসান মাহমুদ। এরপর আরেক ওপেনারকে দলীয় ৩৬ রানে সাজঘরেরর পথ দেখান রাকিবুল হাসান।

দ্রুত আরও ৩টি উইকেট তুলে নিয়েছিলেন টাইগার বোলাররা। তবে শেষ রক্ষা হয়নি। জোয়েল কার্টিসের অপরাজিত ৪৪ রানের সুবাদে ১২ বল হাতে রেখেই ৫ উইকেটের সহজ পায় পার্থ।

Exit mobile version