Site icon Daily Dhaka Press

২ দিনে জাকসু ও হল সংসদের মনোনয়ন নিলেন মোট ৩২৮ জন প্রার্থী

জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দুই দিনে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছে মোট ৩২৮ জন প্রার্থী।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে জাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে ৪৭ জন এবং হল সংসদ নির্বাচনের জন্য মোট ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া গতকাল প্রথম দিনে জাকসুর কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৭টি মনোনয়নপত্র সংগ্রহ হয় এবং হল সংসদ নিবাচনের জন্য মোট ৮৬ টি মনোনয়ন সংগ্রহ করেন প্রার্থীরা। সে হিসেবে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে মোট ৩২৮ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে ।

এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বৃদ্ধি করেছি। আমরা আশা করছি আগামী বৃহস্পতিবার মনোনয়ন সংগ্রহের সংখ্যা অনেক বৃদ্ধি পাবে। এছাড়া সুষ্ঠু জাকসু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের তফসিল অনুযায়ী ১৮ ও ১৯ আগস্ট দুইদিনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময় নির্ধারণ করা হয়। কিন্তু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহের সময় একদিন বৃদ্ধি করে নির্বাচন কমিশন। আগামীকাল ‘আখেরী চাহার সোম্বার’ কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মনোনয়ন সংগ্রহ এবং জমাদানের শেষ দিন আগামী বৃহস্পতিবার।

Exit mobile version