জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জিয়া উদ্দীন আয়ান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২০২০-২১ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।এছাড়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি জিয়া উদ্দীন আয়ান স্বেচ্চাসেবী সংগঠন”লালা সবুজ উন্নয়ন সংঘ”এর ঢাকা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাকসু নির্বাচন প্রসঙ্গে জিয়া উদ্দীন আয়ান বলেন,দীর্ঘ ৩২ বছর ধরে জাকসু নির্বাচন না হওয়ার কারণে সিনেটে ছাত্র প্রতিনিধি না থাকার শিক্ষার্থীরা তারা তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জাকসু নির্বাচনের ধারা যদি অব্যাহত থাকলে দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি স্তিমিত হয়ে যাবে।আমার প্রত্যাশা শিক্ষার্থীদের আশা আকাংঙ্খার প্রতিফলন ঘটানো।জাকসু না থাকার কারণে আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশাসনের সাথে আমাদের আন্দোলন, মিটিং করতে হয়েছে।আমাদের বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অনেক সমস্যা রয়েছে, শিক্ষক নিয়েগ পরীক্ষা মূল্যান পদ্ধতি আমরা চালু করতে চাই।একই সাথে বিশ্ববিদ্যালয়ের সেশন জট সমস্যার নিরসন করতে চাই।

