Site icon Daily Dhaka Press

পাহাড়পুরে মেডিয়েশন বিষয়ে সম্মেলন

ডিডিপি ডেস্ক:নওগার পাহাড়পুরে অনুষ্ঠিত হলো মেডিয়েশন বিষয়ক সম্মেলন। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপালের তৈরি পাহাড়পুর বৌদ্ধ বিহারে শত শত ছাত্রীর উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।শনিবার পাহাড়পুর জাদুঘর মিলনায়তনের এ সম্মেলনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল বলেছেন, বাংলাদেশে বিচার বিভাগে প্রায় ৪৫ লাখ মামলাজট লেগে আছে। এই জট নিরসনে মেডিয়েশন বা মধ্যস্থতার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। এ নিয়ে তিনি আরো যোগ করেন এ বিষয়ে জাতিসংঘের সিঙ্গাপুর কনভেনশনে বিশ্বের ৫৪ দেশ স্বাক্ষর করেছে। বাংলাদেশকেও সিঙ্গাপুর কনভেনশনে স্বাক্ষর করা উচিত বলে মনে করেন তিনি।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন বিমসের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এস এন গোস্বামী। তিনি বলেন মেডিয়েশন একটি শক্তি। যা হৃদয়ে ধারণ ও লালন করতে হয়। যদি এই শক্তি প্রতিটি মানুষের হৃদয়ে সঞ্চারিত করা যায় তাহলে শান্তিময় সমাজ গঠন হবে বলে বিশ্বাস করেন তিনি।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নওগাঁর বদলগাছী থানার ওসি মো. আনিসুর রহমান, অ্যাক্রিডিটেড মেডিয়েটর সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ুন কবির শিকদার, ব্যারিস্টার নিশাত মাহমুদ, অ্যাডভোকেট নওশাদ ইফতেখার, অ্যাডভোকেট মমতাজ পারভীন মৌ, অ্যাক্রিডিটেড মেডিয়েটর অন্নি ইসলাম। সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় ঠাকুরগাঁওয়ের জুলাই অগ্নিকন্যা রিফা তামান্না ও সোহানী ইসলাম সমাপ্তিকে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) এ সম্মেলনের আয়োজন করে।

Exit mobile version