স্টাফ:রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য, সবার প্রিয় বাদল আহমেদ ২৫ আগস্ট ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জাতীয় প্রেসক্লাবে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরবর্তীতে তাঁকে ধলপুরে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাচসাস পরিবার গভীরভাবে শোকাহত। এ প্রসঙ্গে বাচসাসের সাধারণ সম্পাদক বলেন,মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা আন্তরিক সমবেদনা জানাই। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি—তিনি যেন মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার শক্তি দেন।
আগামী শুক্রবার বাদ আসর বাচসাস এর কার্যালয়ে তার আত্মার মাগফেরাতের জন্য একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া মাহফিলের বাচসাস পরিবারের সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সাধারণ সম্পাদক রাহাত সাইফুল।
সাংবাদিক বাদল আহমেদকে বাচসাসের শ্রদ্ধা

