Site icon Daily Dhaka Press

বারহাট্টায় চা-দোকানীর রহস্যজনক মৃত্যূ

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় মিলন মিয়া (৫৫) নামের এক চা-দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চিরাম ইউনিয়নের নিজ চিরাম গ্রামের কামাল মেম্বারের বাড়ির পিছনের পুকুরপাড় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মিলন এই গ্রামের হোছেন আলীর ছেলে। তার মৃত্যূকে রহস্যজনক বলছেন অনেকেই।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলনের মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য নেত্রকোণা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়সূত্র জানায়, কামাল মেম্বারের ছেলে লিটন মিয়া (৪২) ও ওই মিলন মিয়া অনেক সময় একসাথে চলাফেরা করতেন। বৃহস্পতিবার রাত দুইটার দিকে লিটনকে তার নিজের বাড়ির পাশ থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় লিটন ও মিলন একসাথে ছিলেন। পুলিশ লিটনকে নিয়ে যাওয়ার সময় তার ঘরের চাবি মিলনের হাতে দিয়ে যান। আনুমানিক দুইঘন্টা পর মিলন মিয়ার মৃত্যূ ঘটে। মারা যাওয়ার আগে তার খিচুনি ও বার বার বুমি হয়। মিলন মাদকসেবি ছিলেন। চিরামবাজারে তার একটি চায়ের দোকান আছে। লিটনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। এলাকার কিছুলোক এই সর্বনাশা ব্যবসার সাথে জড়িত।

কামাল মেম্বার জানান, মিলনের বুমি করার খবর পেয়ে আরো লোকজনসহ ঘটনাস্থলে যাই। তাকে পানি দেই, সুস্থ করার চেষ্ঠা করি। কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। তবে তিনি মাদক ব্যবসার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, লিটনকে বিদ্যূতের একটি মালায় এরেস্ট করা হয়।

ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, মাদকসহ অন্য একটি মামলার ওয়ারেন্টের আসামী হিসেবে লিটনকে গ্রেফতার করা হয়। চিরাম এলাকায় মাদক ব্যবসা হয় বলে শুনেছি। এ ব্যাপারে আমাদের তৎপরতাও রয়েছে। কিন্তু এলাকার লোকজনের সহায়তা না থাকায় ভালো ফলাফল পাওয়া যাচ্ছে না।

Exit mobile version