Site icon Daily Dhaka Press

হতে পারে হালকা বৃষ্টি

গত ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কোন বৃষ্টিপাত হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী ৬ ঘন্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে।

শুক্রবার (২৯ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের দুপুর একটা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একইসঙ্গে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বৃষ্টির খবর ও আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে এখানে ক্লিক করে দেখতে পাবেন
এদিকে দুপুর ১২টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৫৩ শতাংশ।

এছাড়া গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

Exit mobile version