Site icon Daily Dhaka Press

মেডিয়েশন বিষয়ে কর্মশালা

ডিডিপি ডেস্ক: আগামী ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিয়েশন এবং এডিআর বিষয়ে কর্মশালা। সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সম্মানিত বিচারপতি আহমেদ সোহেল। শুরুতে বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী ও বিমস এর চেয়ারম্যান এস এন গোস্বামী। আরো বক্তব্য রাখবেন সার্ক মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান ড, জর্জ ইয়াশু বেদা ভিক্টর। আফ্রিকা এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন এর চেয়ারম্যান মেডেলিন কেমেই ও কথা বলবেন। বিশেষ অতিথি থাকছেন সাতক্ষীরার জেলা জজ শরিফ মোহাম্মদ সানাউল হক। আরো উপস্থিত থাকবেন নেপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড, শশী অধিকারী। রাজনৈতিক বিশ্লেষক শম্পা বসুও বক্তব্য রাখবেন।

Exit mobile version