
জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে ৮টি পদে লড়তে 'স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ' নামে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের কয়েক জন শিক্ষার্থীর সমন্বয়ে একটি নতুন প্যানেল ঘোষণা কর হয়েছে।
শনিবার ( ৩০ আগস্ট) বিকাল সোয়া ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে এই প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘকে সহ-সভাপতি (ভিপি) করা হয়েছে।
অন্যান্যদের মধ্যে এই প্যানেলে সহ- সাধারণ সম্পাদক (পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. নাজমুল ইসলাম , শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে সৈয়দা মেহের আফরোজ শাঁওলি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সাহিদুল ইসলাম শিমুল, সাংস্কৃতিক সম্পাদক পদে সাদিয়া রহমান মোহনা, সহ - সাংস্কৃতিক পদে শেখ আল ইমরান, নাট্য সম্পাদক পদে তপু চন্দ্র দাস এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শাশ্বত পিকেকে মননীত করা হয়েছে।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.