
জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদে সাধারন সম্পাদক (জিএস) পদে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ৫০ তম আবর্তনের শিক্ষার্থী সাব্বির হোসেন ইতোমধ্যেই শিক্ষার্থীদের মাঝে আলোচনায় উঠে এসেছেন তিনি।
জাবির শিক্ষার্থীরা বলছেন, দল-মত নির্বিশেষে সবার সংকটে পাশে দাঁড়ানোর কারণে সাব্বির হোসেনের আলাদা সুনাম রয়েছে ক্যাম্পাসে। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে সহপাঠীরা তার প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই তাকে বিজয়ী করতে কাজ করছেন তারা।
আসন্ন জাকসু নির্বাচনে জয়ী হলে কি করবেন এমন প্রশ্ন করলে সাব্বির হোসেন বলেন,... আমি হলের শিক্ষার্থীদের জন্য কি কি করেছি:
১.হল চালু হওয়ার পর পরই প্রভোস্ট,ওয়ার্ডেন স্যারের সাথে কথা বলে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করেছি
২.গেস্টরুমে ওয়াইফাই এর জন্য ওয়ার্ডেন স্যারের সাথে কথা বলে সেটা বাস্তবায়ন করেছি
৩.হলের সিঁড়ির সামনে সাইকেল বাইক না রাখার জন্য দড়ি দিয়ে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করেছি।
৪.সর্বশেষ ২ টা ফিস্টে হলে বিভিন্ন দায়িত্ব পালন করেছি।
আমি নির্বাচিত হই আর না হয়,একজন সিনিয়র ব্যাচের শিক্ষার্থী হিসেবে:
**১.জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অনুপ্রেরণামূলক বাণী সহ ম্যুরাল নির্মাণ
**২.প্রত্যেক ধর্মাবলম্বী শিক্ষার্থীদের প্রার্থনা ও উপাসনার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং প্রতিটি ধর্মীয় উৎসবে সমান সহযোগিতা।
**৩.সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং জবাবদিহিতা নিশ্চিত।
**৪.হলের সামনে বরাদ্দকৃত খেলার মাঠ আধুনিকরণ
৫**. জরুরি চিকিৎসা সহায়তা ও ফার্স্ট এইড ব্যবস্থা
৭.অতিসত্বর ডাইনিং চালু ও ক্যান্টিনে মানসম্মত খাবার নিশ্চিত,টেবিল ল্যাম্প সংযোজন,সার্বক্ষণিক ছাদ খোলা রাখা এবং অভিযোগ সমাধানে “খোলা ডেস্ক” ব্যবস্থা
এছাড়া তিনি আরও বলেন - আমি বিশ্বাস করি একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক হল সংসদই পারে শিক্ষার্থীদের প্রকৃত কল্যাণে কাজ করতে এবং আগামী দিনের সমাজ ও জাতি গঠনে ভূমিকা রাখতে।
উল্লেখ্য, সাব্বির হোসেন সাতক্ষীরা জেলার সন্তান । তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। এছাড়াও সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.