Site icon Daily Dhaka Press

জাকসুর স্বতন্ত্র জিএস প্রার্থী ফারিয়াকে নির্বাচন থেকে সরে দাড়াতে চাপ প্রয়োগের গুঞ্জন

জাবি প্রতিনিধি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে স্বতন্ত্র নারী সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়াকে নির্বাচন থেকে সড়ে দাড়াতে চাপ প্রয়োগ করার গুঞ্জন উঠেছে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল ও কয়েকজন বিএনপিপন্থী শিক্ষকের বিরুদ্ধে। 

বৈঠকের সাথে সম্পৃক্ত একটি সূত্র জানায়, গতকাল  রাত ১১ টার দিকে ছাত্র দলের সাবেক নেতা-কর্মী, বিএনপিপন্থী শিক্ষকের মাধ্যমে এ চাপ প্রয়োগ করা হয় বলে জানা যায়। এর আগেও ফারিয়া কে সরে  দাঁড়ানোর জন্য ছাত্রদলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। তবে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অনঢ় ছিলেন ফারিয়া। 

এর আগে গত ২৮শে আগস্ট ছাত্রদলের প্যানেলে অবমূল্যায়নের অভিযোগে সৈয়দা অনন্যা ফারিয়া  সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন।  তারপর প্রার্থীতা প্রত্যাহারের জন্য বলা হলেও তা করেন নি অনন্য ফারিয়া। দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে সরে দাড়ানোর জন্য বিভিন্ন প্রলোভন দেখানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন তানজিলা হোসাইন বৈশাখী। অনন্যা ফারিয়া ও বৈশাখী দুজনেই নারী এবং ছাত্রদল কর্মী  হওয়ায় নিজেদের ভোট বিভক্ত হওয়ার শঙ্কা থেকে দল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিষয়টিতে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এর সায় রয়েছে বলেও অভিযোগ উঠেছে। 

এ বিষয়ে অনন্যা ফারিয়ার সঙ্গে কথা বলতে একাধিকবার চেষ্টা করে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বন্ধুর সঙ্গে কথা বলে সরে দাড়ানোর ইঙ্গিত পাওয়া যায়। 

অনন্যা ফারিয়ার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন  এমন একজন বন্ধু নাম না প্রকাশ করার শর্তে জানান, সে কোন চিন্তা এখন পর্যন্ত করেনি। কোন চাপ বা অনুরোধের ও সে পরোয়া করে না। তবে ভবিষ্যতে যদি ধরনের চিন্তা করে তাহলে তা হবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থে কোন দলীয় স্বার্থে নয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিক বার কল দিয়েও যোগাযোগ করা যায়নি। 

জাতীয়তাবাদী শিক্ষক ফরামের সভাপতি অধ্যাপক মাফরুহী সাত্তার এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায় নি।

Exit mobile version