
বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ ২ লাখের একটা বিশাল জনগোষ্ঠীর উপজেলা হল নেত্রকোনার বারহাট্টা।আশেপাশের হাওরাঞ্চল থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ সব সময়ই বেশি থাকে।তাই ৫০ শয্যার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভালো ভাবে পরিচালনার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১০ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী তালুকদার,বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্কাস আলী,সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি এমএ আওয়াল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডাক্তার জয়নব,স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার প্রিয়াঙ্কা, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ডাক্তার নাজমুল ও সেক্রেটারী আব্দুল বাসির খান
সহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ, হাসপাতালের নার্স সহ উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
প্রকাশক : মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
সম্পাদক : খান মোহাম্মদ সালেক
Copyright © 2026 Daily Dhaka Press. All rights reserved.