জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট বর্জনের দুদিন আগে তারেক রহমানের সাথে মিটিং করেছে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক।
খোঁজ নিয়ে জানা যায়, জাকসু নির্বাচনের পূর্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে অনলাইন মিটিংয়ে আলাপ-আলোচনায় বসেন বিএনপিপন্থী তিন শিক্ষক। তারা হলেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ই খান। মিটিংয়ে তারেক রহমানকে জাকসুতে শাখা ছাত্রদলের অবস্থান তুলে ধরেন।
এক পর্যায়ে সিদ্ধান্ত হয়, ছাত্রদল ভালো অবস্থানে নেই। নির্বাচন কিছুদিন পেছালে ভালো সুযোগ তৈরি করা সম্ভব। চেষ্টার পরও সেই সুযোগ তৈরি করতে না পারলে নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বলে জানান অধ্যাপক নজরুল ইসলাম।

