Site icon Daily Dhaka Press

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি গঠন

ডিডিপি ডেস্ক:বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের ভোটে ফাহমিদা আহমেদ সভাপতি ও লাবিন রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে পুরনো কমিটি ও সাধারণ সদস্যরা শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সেইসাথে সংগঠনটিকে কিভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ উইমেন জার্নালিস্ট ফোরামের সহ-সভাপতি শিরীন সুলতানা, শারমীন রিনভী ও জুনান নাশিত, যুগ্ম সম্পাদক খাতুনে জান্নাত কণা ও শারমিন আজাদ,
কোষাধক্ষ্য শাহনাজ পলি,
সাংগঠনিক সম্পাদক দেওয়ান মাসুদা সুলতানা
দপ্তর সম্পাদক মোর্শদা খান লিপি, প্রকাশনা আলেয়া বেগম, প্রচার ফারজানা জবা, সাংস্কৃতিক আফরোজা আঁখি, কার্য নির্বাহী সদস্য জাবালুন নূর, মোমেনা পপি, সালমা, সোমা ও শাকিলা নির্বাচিত হন।

উপদেস্টা মন্ডলির সদস্য নির্বাচিত হন রাশিদা আমিন, মমতাজ বিলকিস রোজি ফেরদৌস মাহমুদা।
নতুন কমিটিকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version